বিনোদন
পুত্র সন্তানের মা হওয়ার খবর নিয়ে যা বললেন মৌসুমী হামিদ
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্রসন্তানের মা হয়েছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। উল্টো রসিকতা করে জানিয়েছেন, তার ছেলে হয়েছে—এমন খবর তিনি নিজেই জানেন না।




















