আন্তর্জাতিক
মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া
মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা ‘কোনোভাবেই’ মেনে নেওয়া যায় না। খবর আলজাজিরার।
হুথিদের সঙ্গে সংঘাতে আপাতত জড়াতে চায় না যুক্তরাষ্ট্র
ইয়েমেনের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয় বলে মনে করেন তুরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক অধ্যাপক লরেঞ্জো কামেল।
ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
ভারতে স্কুলের সামনে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
ভারতের উত্তরপ্রদেশের মঙ্গলবার বিকেলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চল্লিশোর্ধ্ব বয়েসের এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর অভিযুক্ত ৩০ বছর বয়সী গৌরব রাথি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।
মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ
বাংলাদেশি নাগরিক সন্দেহে গত জুন থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযানে অন্তত ৯ মুসলিম পুরুষ ও দুই শিশুকে তাদের বাড়ি থেকে আটক করে ডিটেনশন বা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে । এসব আটকের অধিকাংশই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা
ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তানের জাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারত।
ইসরাইলের কাছে রেকর্ড পরিমাণ ধ্বংসাত্মক বোমা বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইসরাইলকে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের এই অস্ত্র প্যাকেজ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় একক বোমা বিক্রির চুক্তি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর এনডিটিভির।




















