আন্তর্জাতিক
ইরানে ভেনেজুয়েলার মতো তেল নিয়ন্ত্রণের ইঙ্গিত ট্রাম্পের
ইরানে সামরিক অভিযান শেষ হলেও দেশটি থেকে পুরোপুরি সরে আসবে কি না, তা নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে অবস্থান বজায় রেখে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে পারে। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তির উদাহরণও টেনেছেন তিনি।
কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে। আজানের সময় মাইক বন্ধ, রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং গরু কোরবানি বন্ধের পর এবার দাড়ি রাখাতেও বিধিনিষেধ জারি করল বিজেপি সরকার। শিখরা দাড়ি রেখে পুলিশ ও সেনাবাহিনীতে কাজ করতে পারলেও মুসলমানদের ওপর কড়া ফরমান এলো শুভেন্দু অধিকারীর সরকার থেকে।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
লোহিত সাগরের আরও কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিল হুথিরা
লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
ইয়েমেন সংকটে ট্রাম্পের দ্বিধা সৌদি পাশে দাঁড়ালেও হুথি মোকাবিলায় নেই স্পষ্ট পদক্ষেপ
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক আগ্রাসন এবং লোহিত সাগরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট সামাল দেওয়ার প্রশ্নে ট্রাম্প প্রশাসন চরম বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে এবং কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।
সীমান্ত ইস্যুতে চীন-ভারতের অবস্থানে স্পষ্ট মতপার্থক্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠকের পর দুই দেশের প্রকাশিত পৃথক বিবৃতিতে সীমান্ত সমস্যা ও দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রাধিকার নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়েছে।
বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আসাম, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের পথেই পা বাড়াল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ওই বিজেপি শাসনাধীন রাজ্যগুলোর মতো এ রাজ্যেও মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত
হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এসব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে।




















